আজ কাফা নেশনস কাপের আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। চোটের জন্য এই ম্যাচে কোচ খালিদ জামিল পাবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘনকে।
সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পেয়েছিলেন সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে স্ক্যানের পর দেখা গিয়েছে সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। জিঙ্ঘনের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন চিংলেনসানা সিংহ।
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে আফগানিস্তানের বিরুদ্ধে অন্তত একটি পয়েন্ট পেতেই হবে ভারতকে। কিন্তু দীর্ঘদেহী আফগানদের আক্রমণ কী ভাবে সন্দেশ-হীন ভারতীয় রক্ষণ সামলাবে সেটা প্রশ্ন।
সূত্রের খবর অনুসারে, এই টুর্নামেন্ট ফিফা উইন্ডোর সময় নয় সেই কারণে সন্দেশের চিকিৎসার খরচ দেবেনা এআইএফএফ, অপরদিকে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ায় অর্থ ব্যয় করবেনা এফসি গোয়া ক্লাবও। সমস্ত খরচই সন্দেশকে করতে হবে।
এই ম্যাচে নামার আগে পয়েন্ট টেবল নিয়ে ভাবছেন না খালিদ। বরং তিনি নিজের দল নিয়েই ভাবছেন। তাঁর সাফ কথা, “আমরা পয়েন্ট টেবলে কোথায় আছি ভাবতে রাজী নয়, কোনও অঙ্ক কষতেও রাজী নই, আমরা মাঠে নামব জেতার জন্য।“
দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর গুয়াহাটিতে। বিশ্বকাপ বাছাইপর্বে ১-২ গোলে হেরে গিয়েছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত শেষ জয় পেয়েছিল তিন বছর আগে। কলকাতায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে জয় পেয়েছিল ব্লু টাইগার্সরা।
প্রথমে ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপ টেবিলে ভারত এখনও দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। গ্রুপ পর্বে তৃতীয় স্থানাধিকারী দল হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে ভারতের সামনে।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে