Home » দাপুটে জয়, বদলা নিয়ে ইউএস ওপেনের খেতাব জিতলেন সাবালেঙ্কা

দাপুটে জয়, বদলা নিয়ে ইউএস ওপেনের খেতাব জিতলেন সাবালেঙ্কা

ইউ এস ওপেনের খেতাব জিতলেন সাবালেঙ্কা।নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেন ফাইনালে অষ্টম বাছাই আনিসিমোভাকে দেড় ঘণ্টার লড়াইয়ে পরাস্ত করলেন সাবলাঙ্কা। খেলার ফলাফল ৬-৩, ৭-৬। ফলাফলই বলে দিচ্ছে, অনায়াসেই জিতেছেন বেলারুশ তারকা। কেবল আনিসিমোভাকে নন, সাবলাঙ্কা হারালেন খেলা দেখতে আসা হাজার পঁচিশেক দর্শককেও।

 

দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।

প্রথম সেট হেরেও ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন সাবালেঙ্কা। চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে হারিয়েছিলেন সেমিতে। ফাইনালে সাবালেঙ্কার লড়াই কঠিন করে তুলেছিলেন আনিসিমোভা। প্রথম সেটটা জিতে নেওয়ার পর দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে নেন সাবালেঙ্কা।

এখনকার টেনিস সার্কিটে সাবালেঙ্কার শক্তিশালী ফোরহ্যান্ডের মোকাবিলা করা কঠিন। কিন্তু আনিসিমোভাকে দেখে মনে হল না সমস্যা হচ্ছে। এর আগে মুখোমুখি সাক্ষাতে ন’বারের মধ্যে ছ’বার সাবালেঙ্কাকে হারিয়েছেন তিনি। তার কারণও বোঝা যাচ্ছিল। সাবালেঙ্কার ফোরহ্যান্ডের পাল্টা আনিসিমোভা ব্য়াকহ্যান্ড কাজে লাগাতে শুরু করেন।

তৃতীয় ফাইনালে এসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর আগের দুই ফাইনালের ক্ষত কাটানো নিয়ে কথা বলেন সাবালেঙ্কা, ‘ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।’

খেতাব জয়ের পর মার্কিন দর্শকদের পাল্টা খোঁচা মারলেন বেলারুশের টেনিস কন্যা । সাবালেঙ্কা বললেন, “দু’বছর আগে এখানে আমেরিকার খেলোয়াড়দের বিরুদ্ধে নেমে বুঝেছিলাম, সমর্থন পাব না। প্রার্থনা করতাম, আমেরিকার খেলোয়াড়দের বিরুদ্ধে যাতে না নামতে হয়। কিন্তু গত বারও খেলতে হল। এ বারও। আশা করছি পরের বার হয়তো সমর্থন পাব।”

About Post Author