Home » ভারতে খেলতে আসবেন রোনাল্ডো! জল্পনার উস্কে দিল আল নাসের

ভারতে খেলতে আসবেন রোনাল্ডো! জল্পনার উস্কে দিল আল নাসের

এসিএল ২-তে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের, আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল। সম্প্রতি আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আরও দুই মরসুম সৌদি প্রো লিগের এই ক্লাবের হয়েই খেলবেন। ফলে এসিএলে রোনাল্ডোর খেলা নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

আগামী মাসে এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ভারতে আসতে পারেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে এএফসি প্রতিযোগিতার জন্য দলে নথিভুক্ত করেছে আল-নাসর। রোনাল্ডোর পাশাপাশি আরও কয়েকজন বিদেশি তারকাকে দলে রেখেছে সৌদি প্রো লিগের এই দল। ফলে রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা রয়েছে।

২২ অক্টোবর ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে আল-নাসর এফসি। তার ঠিক আগে কালীপুজো ও দীপাবলি। সারা দেশে উৎসব চলবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে এলে এই উৎসবের জাঁকজমক অনেক বেড়ে যাবে। ফতোরদার নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের হোম ম্যাচ খেলবে এফসি গোয়া। ফলে রোনাল্ডো ভারতে এলে ফতোরদাতেই খেলবেন। সেই আশাতেই আছেন এ দেশের ফুটবলপ্রেমীরা।

আল নাসের ইতিমধ্যেই ১২ জন বিদেশির নাম এএফসি অভিযানের জন্য নথিভুক্ত করেছে। তালিকায় সাদিও মানে, কিংসলে কোমান, জোয়াও ফেলিক্স প্রমুখ তারকার পাশাপাশি রয়েছেন রোনাল্ডোও। অনুপস্থিত কেবল স্পেনের আয়েরিক লাপোর্তে, তিনি ফিরেছেন লা লিগার অ্যাথলেটিক বিলবাওয়ে।

রোনাল্ডো সাধারণত এই প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচে নামেন না। গত মরশুমেও ঘরের বাইরে মাত্র একটি লড়াইয়ে তাঁকে নামতে দেখা গিয়েছিল। যে কারণে অনুরাগীরা আশায় বুক বাঁধছেন ঠিকই। কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া ইস্তক নিশ্চিন্তির শ্বাস ফেলা যাচ্ছে না!

About Post Author