মঙ্গলবার এসিএল ২ –র ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ আহাল এফকে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ হোসে মোলিনা।
ভারত সেরা হওয়ার পর এবার এশিয়া সেরার মঞ্চে নিজেদের প্রমাণ করতে চান মোলিনা। তাঁর কথায়, “আমরা প্রণাম করতে চাই আমরা শুধু ভারতের সেরা দল নয় এশিয়ার মঞ্চেও নিজেদের প্রমান করতে চাই। এটা আমাদের কাছে খুব ভালো সুযোগ।’
দল সম্পর্কে মোলিনা বলেন, “আমার কাছে সেরা ১১ তৈরি করা কঠিন। আমাদের দলে সবাই ভালো প্লেয়ার। সেরা ছন্দে যারা থাকবে তারাই সুযোগ পাবে। দুই দলের পার্থক্য সেটা আগামী কালের ম্যাচেই বোঝা যাবে।”
মোলিনা বলেন, “প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। আমাদের প্লেয়াররা সময় পেয়েছে। আমরা এর আগে গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভালো খেলেছি।আমি প্রতিপক্ষ দলকে সম্মান করি ওরা ভালো দল। আমাদের দলে মনবীর এর চোট আছে। বাকি সবাই ফিট ।”
মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসিএল ২ এর ম্যাচে সমর্থকদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করল মোহনবাগান। ম্যাচ শুরু ৭.১৫ মিনিটে। সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান: রাত ৯:৩০টায় একটি বিশেষ মেট্রো চলবে।
বিধাননগর, শিয়ালদহ স্টেশন, সায়েন্স সিটি এবং ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত বিশেষ বাস পরিষেবা থাকবে: বিকেল ৫:০০টা থেকে ৭:৩০টা এবং রাত ৯:৩৫টা থেকে ১১:০০টা পর্যন্ত।বাবুঘাট এবং আহিরীটোলা লঞ্চ ঘাট থেকে বিশেষ ফেরি পরিষেবাও থাকবে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে