সিএবি সভাপতি মধ্যে নিশ্চিত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।আগামী দিনে তিনি কি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন ?সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম আবারও ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে। আগামী ২২ সেপ্টেম্বর বোর্ডের মনোনয়ন জমার শেষ দিন। যা শোনা যাচ্ছে, তাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে কে বসবেন, তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আটচল্লিশ ঘণ্টার মধ্যেই। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে রয়েছেন সৌরভ। মাঝে শোনা যাচ্ছিল, হরভজনকেও এই দায়িত্ব দেওয়া হতে পারে।
আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং।
আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম । বিজেপির আমলে ইলেকশন অতীত সিলেকশনই শেষ কথা। এবার বিসিসিআই সভাপতি বাছাই হবে বোর্ডের সদর দফতরে নয়, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে। সেখানে বিসিসিআই শীর্ষ কর্তা থেকে অনেক রাজ্য সংস্থার প্রতিনিধিদের থাকার কথা।
২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসার পর স্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করে বিজেপি। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবই বিজেপির তোতাপাখি হয়ে গিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বিসিসিআইয়ের নির্বাচনে বিজেপির একটা পরোক্ষ প্রভাব এতদিন ধরেই ছিল। এবার প্রত্যক্ষভাবেই বিসিসিআইয়ের ভোটে যুক্ত হয়ে গেল বিজেপি।
কিন্তু ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমের আগেই সভাপতির নাম থিক হয়ে যাবে শনিবারই। আগামী শনিবার রাতে অমিত শাহের বাড়িতে বৈঠক আছে। সেখানে থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যতই হরভজন, সৌরভ বা রঘুরাম ভাটদের নাম থাকুক শনিবার রাতে সব খেলা ঘুরে যেতে পারে। সৌরভ অমিত শাহের বাড়িতে যাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই।


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?