সরকারিভাবে গত মরশুমের(২০২৪-২৫) ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, ঘোষণা করল আইএফএ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ”অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা ছিল যে আইএফএ বোধহয় ঘোষণা করছে না। আইএফএ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। আমি হাইকোর্টকে সাধুবাদ জানাব, তারা এই ব্যাপারটা বুঝেছে এবং রায় দিয়েছে। তার অর্থ আইএফএ-র পক্ষে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর বাধা নেই। আজ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ইস্টবেঙ্গলকে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করব। আর ডায়মন্ড হারবারকে রানার্স ঘোষণা করব। এখন বলতে অসুবিধা নেই গত বছরের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আর রানার্স ডায়মন্ড হারবার।”
ভবানীপুর আগেই ওয়াকওভার দেওয়ায় ৪৭ পয়েন্টে শেষ করে ইস্টবেঙ্গল। যার ফলে লাল হলুদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এর বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ডায়মন্ড হারবার। কিন্তু ধাক্কা খেতে হল।
গত বছরের সিএফএলে পয়েন্টের বিচারে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। সেই কারণে ইস্টবেঙ্গলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ। তবে বাধ সাধে ডায়মন্ড হারবার। ফ্রেবুয়ারিতে এক নাগাড়ে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাবকে কলকাতা ফুটবল লিগ, রিলায়্যান্স ফাউন্ডেশন লিগ ও আই লিগ ২-এর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছিল বলে ক্লাবের তরফে জানানো হয়। এই কারণে দলের ফুটবলররা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে দাবি করে ইস্টবেঙ্গল ম্যাচ পিছনোর আর্জি জানানো হয়েছিল। আইএফএ তা মানেনি। ডায়মন্ড হারবারও লাল হলুদের বিরুদ্ধে খেলতে নামেনি। ভবানীপুরের বিরুদ্ধেও ওয়াকওভার পায় ইস্টবেঙ্গল।এদিকে আরও একটি কলকাতা লিগ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে