ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ের ফেস্টুন ছেঁড়া থেকে পার্টি অফিসের সাইনবোর্ডে লাঠিপেটা করল জনতা
খগেন মুর্মু এবং শংকর ঘোষ এর উপর আক্রমণের বিরুদ্ধে আজ সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল বের করেছিল বিজেপি দল। মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস রাজ্য কার্যালয়ের সামনে আসার পর মিছিল থেকে বিজেপি সমর্থকেরা তৃণমূল পতাকা, ফ্ল্যাক্স ও অন্যান্য প্রচারসামগ্রী ফেলে দেয়, পার্টি অফিসে সামনে কিছু ফুলদানি নষ্ট করা হয়।
মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রীতিমতো লাঠি নিয়ে হামলা করা হয়। ছেঁড়া হয় তৃণমূলের পতাকা, ফ্লেক্স। কার্যালয়ের সামনে পড়ে থাকতে দেখা যায় সেগুলি। অভিযোগ, পুলিশ বাধা দিলেও কোনও লাভ হয়নি। তৃণমূলের দাবি, এই হামলার নেপথ্যে বিজেপি। এদিন এক্স হ্যান্ডেলে এই হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে শাসকদল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভোটের ময়দানে হারাতে না পেরে, বিজেপি তাদের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে হিংসা উস্কে দেওয়ার জন্য নিজেদের সম্পূর্ণ বাহিনীকে ব্যবহার করেছে। ত্রিপুরা পুলিশের নজরদারির মধ্যেই তাদের কর্মীরা ত্রিপুরায় আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের প্রতিশোধমূলক এবং আইন না মানার মানসিকতা প্রকাশ করে।”
এর আগে ২০২১-এ ত্রিপুরায় আক্রান্ত হয় অভিষেকের কনভয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায়। সে কথা উল্লেখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগরতলা যাচ্ছে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধিদল
প্রতিমা মণ্ডল
সায়নী ঘোষ
বীরবাহা হাঁসদা
কুণাল ঘোষ
সুদীপ রাহা
সুস্মিতা দেব (অসম থেকে)


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!