Home » শ্রীনিধিকে হেলায় হারিয়ে শিল্ডের যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

শ্রীনিধিকে হেলায় হারিয়ে শিল্ডের যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

কল্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসির ৪-০ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল।

দল শক্তিশালী না হওয়ায় এই ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা সেরে নেয় কোচ অস্কার ব্রুঁজো। ডিফেন্সে চার ভারতীয়কে খেলান। গোলে খেলান দেবজিত মজুমদারকে।

 

এদিন শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেন অস্কার ব্রুজোর ছেলেরা। প্রেসিং ফুটবল খেলে বল দখলের লড়াইয়ে প্রথম থেকেই শ্রীনিধিকে টেক্কা দেয় ইস্টবেঙ্গল। বিদেশিহীন শ্রীনিধির বক্সে বারবার আক্রমণ শানাচ্ছিল বিপিন সিং, ক্রেসপোরা। ২১ মিনিটের মাথায় ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল।লাল হলুদের দ্বিতীয় গোল এল ৩৮ মিনিটে। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো।

২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৮ মিনিটে বিপীনের ক্রসে ফ্লিক করে জালে বল জড়িয়ে দেন হামিদ। তৃতীয় গোলের ঠিক দু’মিনিট বাদে ক্রেসপোর কর্নারে বিনা বাধায় হেড করে যান লালচুংনুঙ্গার পরিবর্ত হিসেবে মাঠে নামা জিকসন ৷

ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ নামধারী এফসি। দ্বিতীয় ম্যাচেও সহজ প্রতিপক্ষ থাকায় ফের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন অস্কার।

কল্যাণীতে ছিমছামভাবেই হল শিল্ডের বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ আইএফএ কর্তারা। শিল্ড ট্রফির উন্মোচন হয়। ম্যাচের শুরুতে উত্তরবঙ্গে বন্যায় দুর্গতদের জন্য নীরবতা পালন করা হয়।

 

About Post Author