Home » অস্ট্রেলিয়াকে আলবিদা! জিতেই বিদায়ের ইঙ্গিত দিলেন রোহিত-বিরাট

অস্ট্রেলিয়াকে আলবিদা! জিতেই বিদায়ের ইঙ্গিত দিলেন রোহিত-বিরাট

সিডনিতে সিরিজের শেষ তথা তৃতীয় ওডিআই ভারত ৯ উইকেটে জিতে অজিদের হোয়াইটওয়াশের মুখে ঝামা ঘষে দিল! তারা সিরিজ জিতল ২-১ ব্যবধানে। ৩-০ করতে দিলেন না রোহিত শর্মা-বিরাট কোহলি,অ্যাডিলেডে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে লড়াকু ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর শনিবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে ‘ভিন্টেজ রোহিত’ রূপে ধরা দিলেন।

রোহিত এবং কোহলি দু’জনেই নিজেদের কথায় বুঝিয়ে দিয়েছেন, এটাই তাঁদের শেষ অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার সমর্থকদের নিয়ে কথা বলেছেন দুই ক্রিকেটার। কোহলির কথায়, “আমি এই দেশটায় আসতে ভালবাসি। অনেক ভাল ক্রিকেট ম্যাচ খেলেছি এখানে। প্রচুর লোক আমাদের সমর্থন করতে আসেন।”

রোহিত বললেন, “এখানে খেলতে সব সময়ই ভালো লাগে। ২০০৮ সালের স্মৃতি মনে পড়ছে। আমরা যত প্রশংসাই পাই না কেন, এখনও ক্রিকেট উপভোগ করি। পারথে নতুন করে শুরু করেছিলাম। এভাবেই দেখি। আমি জানি না আমরা আবার অস্ট্রেলিয়ায় আসব কিনা। কিন্তু এত বছর ধরে এখানে খেলেছি এটা অনেক মজার। ধন্যবাদ, অস্ট্রেলিয়া।”

রোহিত জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় খেলা মোটেও সহজ ছিল না। তবে দিনের শেষে তিনি খুশি। রোহিতের ব্যাখ্যা, “অস্ট্রেলিয়ায় খেলতে এলে এ রকম কঠিন ক্রিকেটই আমরা আশা করি। কখনওই কোনও ম্যাচ এখানে সোজা হবে না। পরিস্থিতি বুঝে খেলতে হবে। দীর্ঘ দিন খেলিনি। এখানে খেলতে নেমে খুব ভাল লেগেছে। সিরিজ় জিততে না পারলেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি।”

 

 

About Post Author