সানি রায়,সময় কলকাতা , ১ নভেম্বর : “ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা “- খবর নেওয়ার কেউ নেই। সোনালী স্বপ্ন ডুবেছে জলের তলায়। দীর্ঘশ্বাস বইছে জলপাইগুড়ির সহ ডুয়ার্সের বাতাসে।মোন্থার কারণে অসময়ের বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার কৃষক কুলে হাহাকার, জলে ডুবে রয়েছে যে সোনালী ফসল, কৃষকের সোনালী স্বপ্ন।
কথায় আছে, একরামে রক্ষা নেই সুগ্রীব দোসর। সময়টা সত্যিই সুখের নয়। আচমকা বয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় মোন্থার দাপটে নুয়ে না পড়লেও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা ভারী বৃষ্টির জলে ডুবে গিয়েছে জেলার ৯৯ শতাংশ ধান চাষির স্বপ্ন।জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি মহাকুমার বিস্তীর্ণ এলাকায় অসময়ে অবিরাম বৃষ্টির কারনে জমিতে থাকা সোনালী ফসল জলের তলায় মাথায় হাত কৃষকদের। মূলত তিনটি ফসল এই মুহূর্তে জলের তলায় রয়েছে। একদিক দিয়ে ধান কেটে ঘরে তোলার সময় এই বিপর্যয়। তাই ৯৯% কৃষক এখনও ধান কেটে ঘরে তুলতে পারেনি। ধান কেটে নেওয়ার আগেই জলের তলায় চলে গেল বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত। এর পাশাপাশি বিন্স , সিম ক্ষেত গুলিও জলের তলায়।
সব মিলিয়ে সামুদ্রিক ঝড় মোন্থার প্রভাবে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ কৃষি এলাকা জুড়ে আজ শুধু কৃষকের হাহাকার আর হতাশার ছবি উঠে আসছে।।এই মুহূর্তে ক্ষতিগ্রস্থ কৃষকদের আসা ভরসা রাজ্যে সরকারের সহায়তা, যদিও এই মুহূর্তে জেলায় কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাপ করা শুরু হয়েছে বলে রাজ্যে সরকারের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। তবুও হাসি নেই কৃষকদের মুখে,সোনালী স্বপ্নর অবসানে কষ্টে তাঁরা।।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ