রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। যারা জিতবে তারা পাবে ৩৭.৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ২০ কোটি টাকা। ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, তার থেকে প্রায় ২ কোটি টাকা বেশি পাবেন ভারত বা দক্ষিণ আফ্রিকা মহিলা দল।
প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত। সূত্রের খবর, ট্রফি জিতলে ভারতীয় মহিলা দলকে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য দেবে ভারতীয় বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল মেন ইন ব্লু। ১৫ জনের দল, কোচ, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল টাকা। আগামীকাল হরমনপ্রীত-স্মৃতিরা যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারাও ১২৫ টাকা পুরস্কার পাবে।
হরমনপ্রীতের দলের মূল শক্তি ব্যাটিং। মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার স্মৃতি মন্ধানা। বিশ্বকাপে ফর্মে আছেন ওপেনার। আটটি ম্যাচে করেছেন ৩৮৯ রান। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন। তাঁর সঙ্গে ইনিংস শুরু করবেন শেফালি বর্মা।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে