Home » বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র

বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র

Oplus_131072

অর্ঘ পাত্র, সময় কলকাতা :সূর্যালোকে বৃষ্টি (Rain on the Sun) আপনি দেখেছেন? স্বপ্নদৃশ্যকে বাস্তবে আপনি দেখেছেন?যদি বলা হয় জাদু এক বাস্তবতা এবং আছে বাস্তবতায় স্বপ্ন , তাহলে বলতে হবে এমন ম্যাজিকের কথা যা প্রথম ফ্রাঞ্চ রো এর হাত ধরে এসেছিল। আমরা পরবর্তীকালে বেশি করে দেখতে পাই গাবরিয়েল গার্সিয়া মার্কেজের লেখার মধ্যে দিয়ে, যার প্রকৃষ্ট উদাহরণ “ওয়ান হান্ড্রেড ইয়ার্স ওফ সলিচিউড” চলচ্চিত্রে এমনই এক অনন্য দিশা দিয়েছেন আকিরা কুরাসাওয়া।

১৯৯০ সালে কুরাসাওয়া সৃষ্টি করেছেন তাঁর মায়াবী ভাবনা নির্ভর কাজ ‘ ড্রিমস’ যা জাপানি ফোকলোরের সঙ্গে  দর্শকের ধুসর কোষের এক অনন্য মেলবন্ধন সৃষ্টি করেছে। এই চলচ্চিত্র আটটি স্বপ্নের সমন্বয়ে গড়ে উঠেছে। এই চলচ্চিত্রকে বলা যায় জাদুকরী বাস্তববাদী নৃতত্ত্ব চলচ্চিত্র যা দর্শকের মনে জন্ম দেয় এক অন্য পৃথিবীর।

বিখ্যাত সুইসচিন্তক কার্ল জং এর মতানুসারে ঘটনাক্রম আদিম অর্থাৎ পাস্ট যে চেইন আকারে দেখা যায়। অন্যদিক বিখ্যাত মনবিশারদ জেস্টল্ট তাত্ত্বিক বিচার ব্যক্ত করে ঘটনার ক্রমিক বিবরণ, নির্দিষ্ট ভঙ্গিমায় ঘটনার ক্রমানুসারে সাজানোর কথা। কুরাশাওয়া আদি অনন্তকাল ধরে যা সাজিয়ে এসেছেন। তিনি অসামান্যভাবে সফল হয়েছেন দর্শক আর চরিত্রের মধ্যে অদৃশ্য দেওয়াল ভাঙ্গার জন্য। এত চলচ্চিত্র বিশারদ মালভির তত্ত্ব অনুসারে চলচ্চিত্রের অভিনেতা ও দর্শকের মানসিক মেলবন্ধনের কথা।  মেথড অ্যাক্টিং এর মাধ্যমে কিভাবে একজন চরিত্র জীবন্ত হয়ে ওঠে কুরাসাওয়া তাঁর প্রকৃষ্ট উদাহরণ। তিনি তাঁর সিনেমায় দর্শনের গুরু তত্ত্বের মাধ্যমে মানুষের কাছে হয়ে উঠেছেন আধ্যাত্মিক প্রতীক চিহ্ন,  চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর প্রথম দিকের চলচ্চিত্র  সেভেন সামুরাই বা থ্রোন অফ ব্লাড প্রভৃতির প্লট নির্মাণ ছিল একেবারেই ভিন্ন প্রকৃতির। জীবনের শেষ পর্বে এসে তাঁর নিজস্ব বা আত্ম ভাবনার দৃষ্টিতে কনফুসিওবাদ, বৌদ্ধ নোটিফের বা তত্ত্বের আদি অভিব্যক্তির সাথে মিশেল ঘটিয়েছেন তিনি, সিনেমার প্লট ও নির্মাণ হয়েছে স্বপ্নময়। অন্যদিকে কুরাশাওয়ার আরেকটি বিখ্যাত সিনেমা রাশোমনের দিকে চোখ রাখা যাক যার প্লট দুটি ভিন্ন গল্পের সমাহারে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ছাপ সৃষ্টি করেছে । বিজ্ঞানমনস্কতা, সারভাইবিলিটি থেকে শুরু করে নানান টুকরো তথ্য প্রয়োগ করা হয়েছে তাঁর উপস্থাপনায়। নতুনত্বকে পুরনো আঙ্গিকে দেখানো যেন কুরোসাওয়ার চলচ্চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে । জার্মান নাট্যকার বার্টল্ড ব্রেখট  আসতে পারেন চরিত্রের চরিত্রাভিনয়ের তত্ত্ব ব্যাখ্যায়, কিন্তু ভুলে গেলে চলবে না পরবর্তীতে এক্সপোর্ট কোয়ালিটি যেন অস্তমিত হয়েছে শিল্পে। “দ লোটাস সুত্রা” একটি বৌদ্ধ বই যেখানে একইভাবে আমরা এক পিতাকে দেখতে পাই, কুরাশাওয়ার প্লট তৈরির সাথে ( ড্রিমস) যার নিবিড় যোগ। গৃহের জ্বলন্ত দৃশ্য নির্দেশ করে বিশ্ব সংসারকে। কুরোসাওয়া ক্রমশ সরে গিয়েছেন ঘড়ির কাঁটায় চলতে থাকা সময়ের থেকে, বুঝিয়েছেন সিনেমা কেবল গল্প নয়। তিনি বোধের সঞ্চার করেছেন যে চলচ্চিত্র  মানুষের জীবনে স্রেফ মনোরঞ্জন নয়  তা কাহিনী সৃষ্টির পথ ও দেখায়।  তাই ড্রিমস চলচ্চিত্রে আকিরা কুরোসাওয়ার জীবনের আটটি বিভিন্ন সময়ের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্নের বাস্তবতা বা জাদুর বাস্তবতা।।

বাস্তবতায় স্বপ্ন  #কুরোসাওয়ারচলচ্চিত্র #কুরোসাওয়া

About Post Author