সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর : দুর্নীতিকে ঢেকে দিল পারিবারিক অসহায়তা। সার্বিক “ড্যামেজ” না হওয়ার দিকে তাকিয়ে চাকরি থেকে ছাটাই হওয়া শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার রায় হাইকোর্টের। পরিবারের অসহায়তার পরিবারের কথা ভেবে দুর্নীতি হয়েছে মেনেও ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ। প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে স্বস্তি ৩২ হাজার পরিবারে।
হাইকোর্ট মনে করছে,কোর্টের পর্যবেক্ষণ, নয় বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া । বিচারপতি বলেন, “যাঁরা নয় বছর ধরে কাজ করছেন তাঁদের পরিবারের কথাও ভাবতে হবে। যাঁরা সফল হননি তাঁদের জন্য সব ড্যামেজ করা যায় না। ” দুর্নীতি হয়েছে পরোক্ষে মেনে নিয়েও পরিবারের কথা মাথায় রেখে ৩২ হাজার শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করা হলো।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তারপর হয় টেট। তার ভিত্তিতে ২ বার নিয়োগ প্রক্রিয়া চলে। ৪২ হাজার ৫০০ জনের বেশি শিক্ষক নিয়োগ করা হয়। আর ওই নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়মের অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা হয়। ২০২৩ সালের ১২ মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন। রাজ্য কিছু দুর্নীতির কথা স্বীকার করে নেয়, সার্বিকভাবে দুর্নীতি হয় নি ও চাকরি হারাদের পরিবারের কথা মাথায় রেখে তবুও চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য চলছিল আইনি লড়াই। দুর্নীতির সিলমোহরের মধ্যেও চাকরি ফিরে পেলেন চাকরিহারারা।।
আরও পড়ুনChild Rape and Murder: প্রথমে ধর্ষণ করে পরে খুন দুই বোনকে! পুনেতে অভিযুক্ত বাংলার প্রতিবেশী পৌঢ়


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র