সানি রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১১ ডিসেম্বর :রাজ্যের প্রথম নাগরিক তিনি, হতে পারে এতদিন তিনি থেকেছেন কেরালার কোট্টায়াম জেলার ভোটার। তথাপি তাঁর পদবি বোস, তিনি বাঙালি মানসিকতা ও সংস্কৃতির সঙ্গে মনে প্রানে যুক্ত এমনটা গুঞ্জন ছিলই। বৃহস্পতিবার, এসআইআর ফর্ম-পূরণ বা ফর্ম ফিল-আপের শেষ দিন চমকে দিলেন রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরালার কোট্টায়াম জেলার ভোটার থেকে বঙ্গের ভোটার হওয়ার ইচ্ছে প্রকাশ করে নথি জমা দিলেন তিনি।
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বঙ্গের রাজ্যপাল জানিয়ে দিলেন তাঁর পদবি বোস, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হয়ে থাকতে চান। রবীন্দ্রনাথ যে ভাষায় নিঃশ্বাস নিয়েছেন সেই বাংলার সঙ্গে থাকতে চান তিনি। সিভি আনন্দ বোস জানিয়েছেন,বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির তাঁকে বড্ড আকৃষ্ট করে আর তাই তিনি বঙ্গের ভোটার হতে চলেছেন।
সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভোটার হওয়ার প্রসঙ্গে নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছিল, রাজ্যপাল কেরলের ভোটার হয়েই থাকতে চান। সূত্রটি সম্পূর্ণ ভুল ছিল বুঝিয়ে দিলেন রাজ্যপাল। তাঁকে বিভিন্ন বার তৃণমূল বিজেপি পন্থী বলে আক্রমণ করলেও অনেক ক্ষেত্রে তিনি বঙ্গের সংস্কৃতির প্রসঙ্গে বিজেপির বিপক্ষে অবস্থান নিতেও কাল-বিলম্ব করেননি। অমিত মালব্য বাংলা ভাষা নিয়ে ‘কটূক্তি’ করায় তার উত্তরে রাজ্যপালকে রবীন্দ্র সংগীত গেয়ে বাংলা ভাষার ঐতিহ্য তুলে ধরতে দেখা গিয়েছে। ২০২৩ সালে এক খুদের হাতে বাংলায় হাতেখড়ি নিয়েছিলেন তিনি।

প্রাসঙ্গিকভাবে উল্লেখযোগ্য, রাজ্যের প্রথম নাগরিক হওয়ার সুবাদে কোনও রাজ্যের রাজ্যপাল পদে যিনি বসেন, তিনি সংশ্লিষ্ট রাজ্যের ভোটার হতে পারেন। এ ক্ষেত্রে রাজভবনের তরফে কমিশনকে আবেদন জানালেই চলে। অর্থাৎ এবার কেরালার কোট্টায়াম জেলার সিভি আনন্দ বোসের বঙ্গের ভোটার হওয়া মুহূর্তের অপেক্ষা মাত্র। সাংবিধানিকভাবে এও বলা যায়,কার্যত তিনি বঙ্গের ভোটার হয়েই গিয়েছেন।


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী