সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ : বোমা ও বন্দুক আনা হবে। গণপিটুনি হবে তৃণমূল নেতাও কর্মীদের। শশী পাঁজার বাড়িতে হামলা হলে হামলা হতে পারে মুখ্যমন্ত্রীর বাড়িতেও – হামলা ও গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের ।
” আমরা কলকাতায় ঢুকেছি, সারা বাংলায় ঢুকতে পারি। আমি বিজেপি কর্মীদের আহ্বান করছি, তৃণমূলের গুন্ডাগিরি অনেক সহ্য করা হয়েছে, আমরা শুরু করেছি, এবার আপনারা হাত লাগান, তৃণমূলের নেতাও কর্মীদের সব জায়গায় গণপিটুনি হবে। বোমা – বন্দুক সব আনবো” – ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রাক-মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গে সফরের পরের দিনই এরকমভাবেই বিতর্কের ঝড় তুললেন প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতেও আক্রমণ হতে পারে বলে জানিয়েছেন। দিলীপ ঘোষ বলেছেন, যদি শশী পাঁজার বাড়িতে হামলা হতে পারে তাহলে কালীঘাটের বাড়িতেও হতেই পারে। উল্লেখ্য শশী পাঁজা শনিবার অভিযোগ করেছিলেন যে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে। কুনাল ঘোষ মন্তব্য করেন, বাংলার বাইরে থেকে লোক এনে নরেন্দ্র মোদির সভায় ব্রিগেড ভরানো হয়েছে। তারই পাল্টা হিসেবে তৃণমূলকে লক্ষ্য করে সাংবাদিকদের সামনে হুঙ্কার দিলীপ ঘোষের।
সবমিলিয়ে, বঙ্গে ভোটের দামামা বাজতেই অশান্তির পরিমন্ডল ও উত্তেজনার আবহ এবং প্রেক্ষাপট তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, দিলীপ ঘোষের বক্তব্য নতুন করে বঙ্গ রাজনীতির আগুনে ঘি ঢালতে পারে।।
# গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের #দিলীপঘোষ
আরও পড়ুন হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?