সময় কলকাতা, ১৪ ডিসেম্বর : আবার ভারতের বুলডোজারে মাটিতে মিশে গেল পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে দাদাদের রাস্তায় ভাইরাও। বড়দের মত ছোটরাও পাক বধ করল। ভারতের কাছে লজ্জার হার পাকিস্তানের। এবার আন্ডার নাইন্টিন এশিয়া কাপে পাকিস্তানকে ৯০ রানে হারালো ভারত। দুবাইয়ে গ্ৰুপ ম্যাচে টানা দ্বিতীয় জয় ভারতের। অ্যারণ জর্জ -এর ৮৫, কনিষ্ক চৌহানের ৪৬ এবং অধিনায়ক আয়ুষ মাত্রের ৩৮ এর সৌজন্যে ভারত প্রথমে ব্যাট করে ২৪০ রান করে অল আউট হয়।প্রথম ম্যাচে ১৭১ রান করে নায়ক বৈভব সূর্যবংশী এদিন মাত্র ৫ রানে আউট হয়ে যান। পরে ব্যাট করতে নেমে দেবেন্দ্রনের কাটারে বিভ্রান্ত পাকিস্তানের প্রথম ১৫ ওভারে ৩০ রানে চার উইকেট পড়ে যায়। ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও রক্ষা হয় নি। সূর্যবংশী পাক অধিনায়কের উইকেট তুলে নেওয়ার পরে পাক প্রতিরোধ দানা বাঁধে নি। ১৫০ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। দেবেন্দ্রন ও চৌহান- তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে চুরমার করার মূল কান্ডারি।
ভারতের আবার পাকিস্তান বধ
Oplus_131072


More Stories
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে
এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের দুর্দান্ত সাফল্য
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত