সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি : কারাবাও কাপের দৈত্য আরও একবার ফাইনালে। এনিয়ে দশম বার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে তারা কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করেছে। ম্যাচের ফল খেলায় সিটির প্রাধান্যর সঙ্গে সঙ্গতিসূচক । এই জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে তারা টুর্নামেন্টের ফাইনালে।
ম্যানচেস্টার সিটি নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। ম্যান সিটির গোলদাতারা হলেন ওমর মারমুশ (৭’ ও ২৯’ মিনিটে দুটি গোল) এবং তিজানি রেইন্ডার্স (৩২’ মিনিটে) [
নিউক্যাসলের একমাত্র গোলটি করেছেন অ্যান্থনি এলাঙ্গা (৬২’ মিনিটে)।এই ম্যাচ জিতে সিটি ২২ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ফাইনালে খেলতে নামছে।


More Stories
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত