সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি :ওড়িশার জাজপুর জেলার জাজপুর স্টেশনের কাছে জলপাইগুড়িগামী ট্রেন দুর্ঘটনা। তবে সৌভাগ্যক্রমে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।বৃহস্পতিবার সকালে চেন্নাই থেকে নিউ জলপাইগুড়িগামী সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে কিছুক্ষণের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনটি ভুবনেশ্বর হয়ে জলপাইগুড়ি যাওয়ার সময় এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর,এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি।রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। দ্রুত উদ্ধার ও মেরামতের দল ঘটনাস্থলে পৌঁছেছে।কোচগুলিকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত রেলপথ পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।রেল বিভাগ জানিয়েছে, মেরামতের পর বিস্তারিত তদন্ত করা হবে।।


More Stories
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু
ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা, ট্রেন-মালগাড়ি সংঘর্ষ, মৃত অন্তত ৬
টয় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত ছাত্রীর মৃত্যু!