সময় কলকাতা, ৬ ফেব্রুয়ারি : মূলত বৈভব তান্ডবে অনূর্ধ্ব ১৯ একদিবসীয় বিশ্বকাপ ফাইনালে ভারত পঞ্চাশ ওভারে ৯ উইকেট ৪১১ রান তুলে ইংল্যান্ডের সামনে বিরাট টার্গেট খাড়া করল। বৈভবের ৮০ বলের ১৭৫ রানের ইনিংস ছাড়াও একমাত্র অ্যারন জর্জ ছাড়া সব ব্যাটসম্যান ও অলরাউন্ডাররা রান পেলেন। অধিনায়ক আয়ুস মাত্রে করেন ৫৩, অভিজ্ঞান কুন্ডু করেন ৪০ রান। শেষের দিকে ঝড় তুলে ২০ বলে ৩৭ রানে অপরাজিতা থেকে যান কনিষ্ক চৌহান। ইংল্যান্ডের পক্ষে মিন্টো ৩ উইকেট পেলেও বাদবাকি বোলাররা সকলেই প্রচুর রান দিয়েছেন। এখন দেখার ইংল্যান্ড রান তাড়া করতে নেমে কী করে! উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ভারত ও ইংল্যান্ড দু-দলই এখনও অপরাজিত এবং ইংল্যান্ড এবার স্কটল্যান্ড-এর বিরুদ্ধে ম্যাচে চারশোর বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছে। ভারতের বিরুদ্ধে ফাইনালে তারা কি করে সেটাই দেখার!
ভারতের ৪১১ রান তাড়া করতে পারবে ইংল্যান্ড?
Oplus_131072


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার