Home » ছেলেদের পরে মেয়েদের চ্যাম্পিয়ন-ও আরসিবি

ছেলেদের পরে মেয়েদের চ্যাম্পিয়ন-ও আরসিবি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি : ছেলেদের পরে মেয়েরাও। আইপিএলের পরে ওমেন্স প্রিমিয়ার লিগ নিজেদের ঘরে আনল রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। স্মৃতি মান্ধনার মেয়েরা ফাইনালে হারালো দিল্লিকে। জেমাইমা রডরিগসের নেতৃত্বাধীন দিল্লি কুড়ি ওভারে চার উইকেটে ২০৩ রান করলেও শেষরক্ষা হল না।চমৎকার অর্ধশতরন করলেন জেমাইমা। শেফালী বর্মা সফল হন নি। তবে জেমাইমা ছিলেন ছন্দে। ৫৭ রান করেন তিনি। পাল্টা ব্যাট করতে নেমে  দুটি বল বাকি থাকতেই জয় আসে।  রাধা জয়সূচক বাউন্ডারি মারতেই রেকর্ড রান তাড়া করে জিতল যার মূল কান্ডারি স্বয়ং অধিনায়ক স্মৃতি মান্ধনা যিনি ৪১ বলে ৮৭ রান করলেন। ৭ রানে প্রথম উইকেট খোয়ালেও দ্বিতীয় উইকেটে স্মৃতি-ভোল জুটি প্রায় জয়ের কাছে নিয়ে যান দলকে। রিচা ও স্মৃতি কম সময়ের ব্যবধানে ফিরে গেলে খেলায় রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয় যদিও শেষ হাসি হাসে আরসিবির মেয়েরা।।

About Post Author