Home » রঞ্জি ট্রফি :ভারত সেরা জম্মু ও কাশ্মীর

রঞ্জি ট্রফি :ভারত সেরা জম্মু ও কাশ্মীর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : খেলা শেষ হওয়ার বহু আগেই ম্যাচের ভাগ্য নির্ধারিত। রঞ্জি ট্রফি জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পরশ ডোগরা-র হাতে ওঠা সময়ের অপেক্ষা।  ভারত সেরা জম্মু ও কাশ্মীর  যে হতে চলেছে তা বোঝা গিয়েছিল তৃতীয় দিনেই । পঞ্চম দিনেও ব্যাট চালিয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীর। ফলশ্রুতি ১৯৩৪ সাল থেকে চলে আসা ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ঐতিহ্যশালী রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমবার পা রেখে জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন হতে চলেছে আকিব নবীদের সৌজন্যে।

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে  ২৯১ রানে এগিয়ে থাকার পরে দ্বিতীয় ইনিংসে লিড ৬০০ রানের ও বেশি। ফলে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জম্মু কাশ্মীর নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে। আকিব নবীর বিধ্বংসী বোলিংয়ের পরে জম্মু কাশ্মীরের ব্যাটারদের সামনে দ্বিতীয় ইনিংসেও কর্ণাটক বোলারদের নির্বিষ মনে হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই আকিব নবীকে ভারতীয় দলে দেখতে চেয়ে সামাজিক গণমাধ্যমে পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আকিব নবী অসামান্য হয়ে উঠলেও পুন্দির, ইকবাল, সুনীল, সামাদ সহ জম্মু কাশ্মীরের প্রত্যেকেই নায়ক হয়ে উঠেছেন এবারের রঞ্জি ট্রফিতে । সেমিফাইনালে বঙ্গ বিজয়ের পরে সব বিভাগে তারকা খচিত কর্ণাটককে হারিয়ে মাথায় বিজয়ীর মুকুট পরতে চলেছে ভারত সেরা জম্মু ও কাশ্মীর ।।

About Post Author