সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : রঞ্জি ট্রফি ফাইনাল ২০২৫-২৬ : বিধ্বংসী আকিব নবী। ধুঁকছে কর্ণাটক। জম্মু কাশ্মীরের ৫৮৪ রানের জবাবে কর্ণাটক ৮৬ রানে ৪ উইকেট খুইয়ে রীতিমতো বিপদে।
বুমরা-সামির পরে সিরাজ-আরশদীপের সঙ্গে কে নতুন বলে ভারতের সম্পদ হতে পারেন সে প্রসঙ্গে চর্চা জারি রয়েছে । এখন এনিয়ে আর সন্দেহের অবকাশ নেই যে, দেশ একজন ভালো মানের পেসারের সন্ধান পেয়েছে। জম্মু কাশ্মীরের মিডিয়াম ফাস্ট বোলার আকিব নবী দার যেভাবে লেট্ সিম ও সুইং বলে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন তাতে নিশ্চিত আর তাঁকে উপেক্ষা করা সম্ভব নয়। রঞ্জি ট্রফিতে এবছর ৫০ টির বেশি উইকেট পেয়ে জম্মু-কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছেন বারামুলা এক্সপ্রেস নামে খ্যাত ২৯ বছর বয়সী পেসার । সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে ৯ উইকেট পাওয়ার পরে ফাইনালে বিধ্বংসী মূর্তিতে কর্নাটকের টপ ও মিডল অর্ডারকে ভাঙলেন আকিব নবী। জম্মু-কাশ্মীর যে পিচে প্রথম ইনিংসে ৫৮৪ রান করে সেই পিচেই নবীর সামনে নতজানু কর্নাটকের বিশ্ববিখ্যাত ব্যাটাররা। তার দাপটে লাঞ্চের কিছু পরেই তাঁর বলে একে একে ফিরেছেন কে এল রাহুল, করুণ নায়ার ও স্মরণ রবিচন্দ্রন। জম্মু কাশ্মীরের পেসারদের ভেঙে পড়ে কর্ণাটকের ব্যাটিং লাইন আপ। একটা সময় কর্ণাটক ৫৭ রানের মধ্যে ৪ উইকেট হারায়। মায়াঙ্ক আগরওয়াল একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।।
আরও পড়ুন লাল বলের ক্রিকেট থেকে চাইলেন বিশ্রাম, ফের চোটের সমস্যায় শ্রেয়স!
বিধ্বংসী আকিব নবী #আকিবনবী #রঞ্জিট্রফি


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে