সময় কলকাতা, ১৩ মার্চ : রবিন্দর সিং, বয়স ২৫। ভারতের উদীয়মান ফুটবল তারকা। ভারতে সর্বোচ্চ মানের ফুটবল টুর্নামেন্ট গুলিতে ডিফেন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন সম্প্রতি। আই লিগে নামধারী এফসির হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। কলকাতায় ডুরান্ড ও আইএফএ শিল্ডেও খেলে গিয়েছেন। পাঞ্জাবের লুধিয়ানায় তাঁর বাড়ি। পাঞ্জাবের একটি ঘরোয়া টুর্নামেন্টে তিনি খেলতে নেমেছিলেন। খেলা চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় মাঠেই লুটিয়ে পড়েন রবিন্দর। তাকে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আকস্মিক ম্যাসিভ হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রবিন্দর সিংয়ের মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবল মহলে।নামধারী এফসির পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রথমসারির ক্লাব তার জন্য শোকবার্তা প্রকাশ করেছে।
খেলার মাঠে মৃত্যু ভারতীয় ফুটবল তারকার
Oplus_131072


More Stories
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?