Home » চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চ :  চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা। ঐতিহাসিক সম্পর্কের পথ ধরে ভারত যুদ্ধ বিধ্বস্ত ইরানে চিকিৎসা সহায়তা ও ওষুধ পাঠালো মানবিক পদক্ষেপ হিসেবে। ১৮ মার্চ, ইরান বনাম আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ১৯ তম দিনে ভারত ইরানে চিকিৎসার জন্য প্রথম সহায়তা পাঠিয়েছে। ইরানে ২৮ ফেব্রুয়ারি  ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরে একে ভারতের মানবিক পদক্ষেপ হিসেবে বলা হচ্ছে।যুদ্ধকালীন ইরানের জনগণের জন্য ভারত থেকে প্রেরিত প্রথম মানবিক সহায়তায় আপ্লুত  ইরান।  কঠিন সময়ে তাদের সাহায্যের জন্য ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান ।

“ভারতের সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে চিকিৎসা সহায়তার প্রথম সহায়তা ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ভারতের সদয় মানুষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি,” ভারতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এক্স-এ পোস্ট করেছে।।

#ইরান-ভারতসম্পর্ক #যুদ্ধ

About Post Author