Home » ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?

ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১ জুন :  অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে তাদের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে। দল বিরোধী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।দলের চিঠিতে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ মিলেছে এবং সেই কারণেই তাঁদের দল থেকে বহিষ্কার করার চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মেলও হোয়াটসঅ্যাপ করো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে  কী আছে তৃণমূলের চিঠিতে? তৃণমূল কংগ্রেসের (TMC) তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দেওয়া বহিষ্কার পত্রে লেখা হয়েছে যে, তাঁরা দলের অনুমোদিত নেতৃত্বের ডাকা মিটিংয়ে বারবার অনুপস্থিত থেকেছেন এবং দলবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এছাড়া, দলের স্বার্থের পরিপন্থী বক্তব্য রাখার অভিযোগে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়।

সোমবার সইজাল বিতর্ক প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই দুই বিধায়ক লিখিতভাবে তাদের অভিযোগ জানিয়েছিলেন। এরপরই দল থেকে তাঁদের বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কুণাল ঘোষ ইতিমধ্যেই সরব হয়েছেন। তিনি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে লিখেছেন,”ফল প্রকাশের এক মাসও হয়নি। তার আগেই দলে বিদ্রোহ, বিশ্বাসঘাতকতা? দলের বিরুদ্ধে এত অভিযোগ? তাহলে আমরা দাঁড়িয়েছিলাম কেন? আজ দিদি মুখ্যমন্ত্রী হলে তো অনেকে মন্ত্রী হওয়ার জন্য লবি করত। এখন হঠাৎ নানা কারণ দেখিয়ে দূরত্ব? এটা কাপুরুষতা। দলের কর্মপদ্ধতি নিয়ে দলের বৈঠকে খোলাখুলি বলব। প্রয়োজনে প্রকাশ্যে বলব। কিন্তু দলের পাশে থেকে। তাতে কাজ না-হলে তারপর দেখা যাবে।”

About Post Author