সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : সোনারপুরে প্রকাশ্য দিবালোকে মারধর করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবারের সংসদ এদিন সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রথমে তাঁকে ডিম ছোড়া হয়, তারপর মারধর করা হয় তাঁকে। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে প্রহৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামা ছিঁড়ে দেওয়া হয়। তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়া মবের হাত থেকে কার্যত পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। ঘটনাস্থল থেকে কোনোক্রমে চলে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সবটাই বিজেপির করা- “অল বিজেপি স্পনসর্ড। ” মাথায় হেলমেট পরে ছুটতে থাকা অভিষেক সংবাদ মাধ্যমকে বলেন, “দেখতেই তো পাচ্ছেন আমার সঙ্গে কি করা হয়েছে। এই তো গণতন্ত্রের নমুনা। ” নজিরবিহীন এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য এবং রাজ্য রাজনীতি।। দেড় ঘন্টা মৃতের পরিবারের বাড়ি আটকে থাকেন। তাঁকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। অভিষেক জানিয়েছেন, তাঁকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল।।
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
Oplus_131072


More Stories
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের