Home » এসটিএফ হানা, সন্দেশখালিতে প্রচুর অস্ত্র উদ্ধার, শাজাহান ঘনিষ্ঠ ধৃত

এসটিএফ হানা, সন্দেশখালিতে প্রচুর অস্ত্র উদ্ধার, শাজাহান ঘনিষ্ঠ ধৃত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক , ৬ জুন : সন্দেশখালিতে প্রচুর অস্ত্র উদ্ধার। পুকুর থেকে মিলল অস্ত্র। শনিবার সকাল থেকে সন্দেশখালির বিভিন্ন জায়গায় এসটিএফের হানা। গ্রেফতার ৪। অস্ত্র উদ্ধার কাণ্ডে নাম উঠে এসেছে শাজাহান শেখের। শাজাহান ঘনিষ্ঠ ধৃত।

শনিবার অস্ত্র উদ্ধার কাণ্ডে অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রথমে আটক করা হয় তিনজনকে। প্রথমে সন্দেশখালি মনিপুর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে হানা দেওয়ার পরে পুকুর থেকে ১৮ টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুকুর থেকে এস টি এফ এর টিম। অতঃপর সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রউফান ইয়াসমিনের বাড়িতে হানা দেয়, তারপরে হানা দেওয়া হয় মনিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলীর বাড়িতে হানা দেয় সেখানে তল্লাশি চালানোর পরে ইতিমধ্যে অঞ্চল সভাপতি রবিন দাসের ভাই গোপাল দাস ও শেখ শাহজাহানের নেটওয়ার্ক চালানো রমজান আলী, লুৎফর মোল্লা, মোট তিনজনকে আটক করে রাজবাড়ীর পুলিশ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। তাদেরকে ইতিমধ্যে জেরা করা হচ্ছে। আরো কি তথ্য সামনে আসে সেই বিষয়ে জানার জন্য।

অবশেষে বারাসাত রেঞ্জের আইজি অমিত পি জওলাগি এবং  আইজি এসটিএফ গৌরব শর্মা জানান, এই আগ্নেয়াস্ত্র উদ্ধারকান্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।  তিনজনকে আটক করা হয়েছে। এখনো তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে সময়ে জানা যাবে আর কি কি তথ্য সামনে আসছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন ও সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে।এই আগ্নেয়াস্ত্র উদ্ধার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন। উদ্ধারকান্ডে পরবর্তী কি কি তথ্য আসে সেটাই এখন দেখার।।

About Post Author