সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : “মাথা উঁচু করে রাজনীতি, তৃণমূল করি তৃণমূল। বালিশচাটা রাজনীতি নয়, বিরোধী দল হিসেবে রাজনীতি” – মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে জানালেন কুণাল ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুণাল ঘোষ, শোভন দেব চট্টোপাধ্যায়,মদন মিত্র সহ পাঁচ মমতা পন্থী বিধায়ক। মূলত কুণাল ঘোষের মধ্যস্থতায় এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সম্পন্ন হয় যার মূল প্রেক্ষাপট ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারজনিত বিতর্ক। প্রসঙ্গত, মমতার পুরনো পিএসও ফেরানোর আর্জি নিয়েই দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্থী বিধায়করা।
কুনাল ঘোষ বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, আলোচনা ইতিবাচক। উল্লেখ্য, এদিন আদালত নির্দেশ দিয়েছে বিরোধী দল নেতার প্রশ্নে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ নয়। তবুও এই রায়কে কৌশলী ভঙ্গিতে সরিয়ে রেখে কুণাল ঘোষ জানান, তাঁরা মাথা উঁচু করে বিরোধী রাজনীতি করবেন। মুখ্যমন্ত্রীর ঘরে শুভেচ্ছা বিনিময় সহ তাঁদের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী কতটা কি করবেন সেটা তাঁর ব্যাপার, তবে তাঁরা চেয়ার সর্বস্ব পদসর্বস্ব রাজনীতির মুখাপেক্ষী নন ভয়ের কাছেও আত্মসমর্পণ করবেন না, জানিয়েছেন মমতাপন্থী বিধায়করা। কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকেই মমতা বিরোধী শিবিরে গিয়েছেন কারণ তাদের বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পুলিশের বিষয়টি সামলে দেওয়া হবে। বিপক্ষ শিবিরের দিকে ঝুঁকে থাকা তৃণমূল বিধায়কদের নিয়ে তাঁদের বক্তব্য সুস্পষ্ট করে বলা হয়েছে, তাঁরা মন থেকে যে ঋতব্রত শিবিরে এমনটা নয় ।


More Stories
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!
ডিএ এবং বেতনবৃদ্ধি, সরকারি কর্মীদের নিয়ে রাজ্য কী বলছে?