Home » বারাসাত পুরবোর্ড কি ভাঙছে? অবিলম্বে কি বড় সিদ্ধান্ত?

বারাসাত পুরবোর্ড কি ভাঙছে? অবিলম্বে কি বড় সিদ্ধান্ত?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : বারাসাত পুরসভায় কি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে? বারাসাত পুরবোর্ড কি ভেঙে (Dissolve ) যেতে পারে? পদত্যাগ করতে পারেন কি বারাসাত পুরসভার পুরপ্রধান?

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিশেষ বৈঠক চলছে বারাসাত পৌরসভায়। উপস্থিত আছেন,  বারাসাত পুরসভার কাউন্সিলররা। তৃণমূল শাসিত বারাসাত  পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করতে পারেন কিনা তা নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা। উল্লেখ্য, বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় পদত্যাগ করবেন কিনা তানিয়ে গুঞ্জন কয়েকদিন ধরেই চলছে। মঙ্গলবার সুনীল মুখোপাধ্যায় সময় কলকাতাকে জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেননি। তবুও চাপ বাড়ছে। বিধানসভা ভোটে জনমত বিরুদ্ধে যাওয়ায়, একাধিক তৃণমূল কাউন্সিলর মনে করছেন এই মুহূর্তে পুরসভায় তৃণমূলের শাসকদল হয়ে কাজ করার মতো পরিস্থিতি নেই।  পরিস্থিতি বদলের আশু সম্ভাবনা বলেই রাজনৈতিক মহলের খবর। উল্লেখ করা প্রয়োজন, বিধানসভা নির্বাচনে নির্বাচনের পরে বঙ্গের দুটি পুরনিগম এবং তিনটি পুরবোর্ড ভেঙে  (Dissolve ) গিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবারও বিশেষ আলোচনায় সুনীল মুখোপাধ্যায় যাতে পদত্যাগ না করেন সেজন্য বারাসত পুরসভার তৃণমূলের প্রবীণ পুরপিতা আপত্তি তোলেন। পাশাপাশি একথাও সত্যি যে, সারা রাজ্যের মত গোপন ছবি বারাসাতেও রয়েছে। সূত্রের খবর, শহর তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন। পুরসভার এক কাউন্সিলর বর্তমানে কারাবাস ভোগ করছেন।  তবে সুনীল মুখোপাধ্যায় পদত্যাগ করলেই সঙ্গে সঙ্গে পুরভোট হওয়ার মতো আইনি পরিস্থিতি তৈরি হবে না। তবুও  বারাসাত বিধানসভায় বিজেপির বিপুল ভোটে জয়লাভের পরে এবং বারাসাত পুরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় এই মুহূর্তে বঙ্গ বিজেপির ও জেলা বিজেপির শীর্ষ নেতারা চাইছেন, বর্তমানে বারাসাত পুরসভার অচলবস্থার পরিপ্রেক্ষিতে পুরপ্রধান সম্মানের সঙ্গেই সরে যান। বিজেপি সূত্রের বক্তব্য, বারাসাত পুরসভা কার্যত অচল, মানুষ অনেক ক্ষেত্রেই পরিষেবা পাচ্ছেন না। সেক্ষেত্রে চেয়ারম্যান কাজ করার পরিবেশ নেই জানিয়ে এসডিও-র কাছে চিঠি দিলে নতুন সচল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে।

নিয়ম কি বলছে?চেয়ারম্যানের পদত্যাগের পর অধিকাংশ কাউন্সিলরও একসঙ্গে পদত্যাগ করেন,অথবা সরকার মনে করে বোর্ডটি আর কাজ চালাতে পারছে না,তবে রাজ্য সরকার বোর্ডটি ভেঙে (Dissolve) দিয়ে প্রশাসক বসাতে পারে এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়ে নতুন নির্বাচন (By-election বা General election) ঘোষণা করতে পারেন। অর্ধেকের বেশি কাউন্সিলর পদত্যাগ করলে বা রাজ্যসরকার মনে করলে নির্দিষ্ট সময়ের মধ্যে এসডিও বা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পুরো বোট সাময়িকভাবে চালিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করানো যেতে পারে। যাই হোক না কেন,  সে ক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান কে পদত্যাগ করতে হবে। বারাসাত পুরসভায় কি হয় সেটাই দেখার ।

About Post Author