সময় কলকাতা ডেস্ক, ২২ অগাস্ট : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিমান বসু। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন। প্রবীণ সিপিআইএম নেতার বুকে বসানো হয়েছে পেসমেকার। তবে তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন মহম্মদ সেলিম । তিনি আরও জানিয়েছেন, আগামী দিন দুয়েকের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য,৮৬ বছর বয়সী বামফ্রন্ট চেয়ারম্যানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন দলের কর্মী সমর্থকরা। তবে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে বাম নেতৃত্ব।।
বুকে পেসমেকার, স্থিতিশীল বিমান বসু
Oplus_131072


More Stories