পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : মোহনবাগানে ষষ্ঠ বিদেশী ফুটবলের হিসাবে আসছেন লি এরউইন। ৩২ বছর বয়সি স্কটিশ প্লেয়ার মোহনবাগান সুপারজায়েন্টে আসার আগে বিভিন্ন দেশে খেলেছেন। মাঝে শোনা গিয়েছিল তিনি চেন্নাইয়ান দলে যোগদান করতে পারেন। এজেন্ট মারফত তথ্যের ভিত্তিতে ভারতীয় ফুটবল বিশেষজ্ঞ মার্কাস মারগুলহাও তাঁর মোহনবাগানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইস্টবেঙ্গলে খেলে যাওয়া স্টপার হিজারি মাহেরের সঙ্গে জর্ডানের ক্লাবে খেলেছেন এরউইন । তবে মাহেরের মতো ডিফেন্স ভাগের খেলোয়াড় তিনি নন।লি এরউইন আসছেন মোহনবাগানের আগের মরশুমের ব্রাজিলিয়ান রবসনের পরিবর্তে হিসেবে ফরওয়ার্ড বিভাগে সবুজ মেরুনের শক্তি বাড়াতে। স্কটল্যান্ডের হয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল খেলেছেন তবে তা বয়সভিত্তিক পর্যায়ে। স্কটল্যান্ড সিনিয়র দলের হয়ে না খেললেও লিডস ইউনাইটেড এর মতো দলের হয়েও খেলেছেন যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা তার হয়নি। তবুও তার অভিজ্ঞতার ভান্ডার যথেষ্ট। ২০২২ সালে ফিনল্যান্ডের শীর্ষস্থানীয় দল হাকার হয়ে সর্বোচ্চ গোলের শিরোপাও তিনি পেয়েছেন। এখন দেখাও সবুজ মেরুন জার্সিতে তিনি কতটা মানিয়ে নেন।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে চার গোল ইস্টবেঙ্গলের, এডমুন্ডের হ্যাটট্রিক
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট