Home » অজগরে চাঞ্চল্য 

অজগরে চাঞ্চল্য 

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৪ অগাস্ট :  অজগরে চাঞ্চল্য   জলপাইগুড়ি জেলার মাল ব্লকের নলবাড়ি এলাকায় বিশালাকার একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে শোরগোল । সাপটিকে দেখতে এলাকায় ভিড় জমান বহু মানুষ। আতঙ্কের পাশাপাশি বিশাল অজগরকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলও দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলবাড়ি এলাকায় একটি জমিতে ট্রাক্টর দিয়ে হাল দেওয়ার কাজ চলছিল। সেই সময় কাছাকাছি এলাকায় উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ‘শেষ যাত্রার সাথী’ বিনয় রায় এবং তাঁর ভাগ্নে বিপুল বর্মন। আচমকা স্থানীয়দের চিৎকার শুনে বিনয় রায় ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বিশালাকার অজগরটিকে দেখতে পান তিনি। পরিস্থিতি বুঝে ঝুঁকি নিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন বিনয় রায়। পরে অজগরটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বন দফতরে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটিকে পরীক্ষা-নিরীক্ষার পর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে নিরাপদে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।।

About Post Author