সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : ভয় কাটাতে বরাভয়। আসন্ন রবিবারও খোলা থাকছে ব্যাঙ্ক। মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় নাকাল হবেন সাধারণ উপভোক্তা ও গ্রাহকরা। তাই রবিবারও ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রবিবার সাধারণ ছুটির দিন হলেও আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা থাকবে। টানা তিন দিনের ধর্মঘটের আগে গ্রাহকদের সুবিধা দিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য,ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU) কর্তৃক আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এখন রবিবার ব্যাঙ্ক খোলা থাকায় হাজার অস্বস্তির মধ্যেও সামান্য আশার আলো।।
টানা ব্যাঙ্ক ধর্মঘটের ধাক্কা সামলাতে রবিবার ব্যাঙ্ক খোলা
Oplus_131072


More Stories
নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে
তারাপিঠে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৮, গ্রেফতার হোটেল মালিক
চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি