সময় কলকাতা, ১৭ অগাস্ট : শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠে পুজো দিতে আসা পুণ্যার্থীদের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যুর মিছিল দীর্ঘ হয়েই চলেছে। মৃতের সংখ্যা আরো বাড়ল তারাপীঠের অভিশপ্ত হোটেলে। মৃতের সংখ্যা বেড়ে হল ৮। গ্রেফতার হোটেল মালিক।
সূত্রের খবর অনুযায়ী, তারাপীঠের ‘বিদেশিনী’ নামক পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮ জনে দাঁড়িয়েছে এবং প্রাথমিক গাফিলতির অভিযোগে হোটেলের মালিক কল্যাণ পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তারাপীঠ থানা সংলগ্ন হোটেল ‘বিদেশিনী’-র নিচতলায় আগুন লাগে। শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো দিতে আসা বিভিন্ন জেলা ও রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা ওই হোটেলে ছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও পুড়ে মারা গেছেন ৮ জন, যার মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। পুলিশ ও দমকল বাহিনী মোট ২২ থেকে ২৫ জন আবাসিককে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে পাঠায়।
দমকলের প্রাথমিক অনুমান, হোটেলের নিচতলায় শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার অ্যালার্ম না বাজানো এবং জরুরি এক্সিট বা পিছনের গেট বন্ধ থাকার অভিযোগ তুলেছেন আবাসিকরা।।


More Stories
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি