Home » চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি

চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি

Oplus_131072

সময় কলকাতা, ১৪ অগাস্ট : এতদিন ভাড়াটে সমেত বাড়ি বিক্রয়ের কথা শোনা গেলেও কোচ ও খেলোয়াড় সহ একটি প্রথম সারির ক্লাব হস্তান্তরের কথা শোনা যায়নি। ভারতের ফুটবল ইতিহাসে এরকম ঘটনাই ঘটল, মাত্র ১০০ টাকার বিনিময়ে হস্তান্তর হয়ে গেল দেশের প্রথম সারির ক্লাব জামশেদপুর এফসি-র অংশীদারিত্ব। আইএসএল থেকে জামশেদপুর নাম তুলে নেওয়ার পরে এবং তাদের সিনিয়র স্তরের ফুটবল দল থেকে আর না চালানোর সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের পরিচালক সংস্থা ফুটবল ক্লাবের অংশীদারিত্ব হস্তান্তর করে দিল গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্স কে। ৪ কোটি টাকার বেশি হোল্ডিং কভার করে নামেমাত্র ১০০ টাকায় প্রাথমিকভাবে ১২ ফুটবলার এবং দুই কোচ সহ অংশীদারিত্ব হস্তান্তর হল। টাটা স্টিল কর্তৃপক্ষ জানিয়েছে তারা চার্চিল ব্রাদার্স কে একশো শতাংশ স্টেক বিক্রি করে দিয়েছে। জামশেদপুর নিজেদের অংশীদারিত্ব সত্ব  চার্চিলের কাছে ১০০ টাকায় হস্তান্তর করেছে অর্থাৎ বলাই যায়, ভারতীয় ফুটবলের প্রধান লিগে ফিরতে চলেছে গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব  চার্চিল এফসি।

টাটা স্টিল শুক্রবার জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেড (জেএফএসপিএল), জামশেদপুর এফসির পরিচালক সংস্থা চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে ১০০ টাকায় তার সম্পূর্ণ অংশীদারিত্ব হস্তান্তরের অনুমোদন দিয়েছে।কোম্পানির স্টক-এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে টাটা স্টিল এবং গোয়া-ভিত্তিক ফুটবল ক্লাব ১৪আগস্ট একটি শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে।(প্রস্তাবিত লেনদেনটি টাটা স্টিলের ৪. ০৮ কোটি JFSPL শেয়ারের পুরো হোল্ডিং কভার করে, যার প্রতিটির ফেসভ্যালু ১০ টাকা)

লেনদেনটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং দুটি সংস্থার মধ্যে সম্মত অন্যান্য শর্তগুলির অনুমোদন সাপেক্ষে রয়ে গেছে।টাটা স্টিল আশা করছে এটি ৩১ আগস্টের মধ্যে শর্ত এবং চুক্তির যাবতীয় বিষয় সম্পন্ন  হবে। হস্তান্তরের মধ্যে জামশেদপুর এফসির ইন্ডিয়ান সুপার লিগ স্পোর্টিং লাইসেন্স এবং ১২ জন খেলোয়াড় ও দুই কোচের চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। মনে করা হচ্ছে এর ফলে, আগামী আইএসএলে জামশেদপুর এফসির জায়গায় ঐতিহ্যবাহী চার্চিল ব্রাদার্স ক্লাবকে খেলতে দেখা যাবে।।

আরও পড়ুনইস্টবেঙ্গলের সাফল্যের দিনে তুর্কমেনিস্তানে গোয়ার হার

১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর #চার্চিল

About Post Author