Home » ব্যাঙ্কের ধর্মঘট উঠল, দাবির পর্যালোচনা,স্বস্তিতে গ্রাহকরা

ব্যাঙ্কের ধর্মঘট উঠল, দাবির পর্যালোচনা,স্বস্তিতে গ্রাহকরা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : সব মিলিয়ে লাভই হল ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের। মাসের শেষ দিকে টানা তিনদিন ধর্মঘট ডাকা হলেও অনিশ্চয়তা
দোলাচলের মধ্যে থাকা গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক খোলা ছিল রবিবার। এবার ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত হয়ে গেল। ফলে সেপ্টেম্বর মাসের শেষে গ্রাহকদের সামনে নেমে আসে জটিলতা কমে গেল অনেকটাই। ধর্মঘটের নেপথ্যে দাবির পর্যালোচনা করার সমঝোতার পরে রবিবার রাতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী দেশব্যাপী যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU)-এর ডাকা ব্যাঙ্ক ধর্মঘট হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে স্থগিত বা মূলতবি [deferred] করা হয়েছে।ধর্মঘট স্থগিত হওয়ার কারণ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন [IBA]-এর সঙ্গে রবিবার রাতে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সব শনিবারে ছুটির ঘোষণা এবং পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবি নিয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে।ধর্মঘট স্থগিত হওয়ায় সোমবার থেকে দেশের সমস্ত ব্যাংক শাখা খোলা এবং নিয়মিত ও স্বাভাবিক নিয়মে কাজ করছে। সোমবার থেকে নিয়মিত কাজ হওয়ায় এবং রবিবারও ব্যাংক খোলা থাকায় গ্রাহক ও সাধারণ মানুষ বরং বাড়তি একটি কাজের দিনে পেল সেপ্টেম্বর মাসে।।

About Post Author