Home » রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি

রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : এক ধাক্কায় রাজ্যের সাত বিজেপি সাংগঠনিক জেলায় বড় রদবদল। বিজেপির সাত সাংগঠনিক জেলার সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগ করা হল। নবনিযুক্ত সভাপতিদের মধ্যে রয়েছেন এক বিধায়কও। বারাসাত, বনগাঁ, আরামবাগ, বর্ধমান,কাটোয়া, শ্রীরামপুর এমনকি মেদিনীপুরেও জেলা সভাপতি বদলে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার নতুন জেলা সভাপতি রাজীব পোদ্দারকে সরিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দীপঙ্কর চক্রবর্তীকে।

নতুন রদবদলে বনগাঁর বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নৃপেন বিশ্বাসকে। ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী এই রদবদলে পাকাপাকি শিলমোহর দিয়েছেন। বর্ধমান ও কাটোয়ার জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আশিস পাল ও মানিক রায়। মেদিনীপুরের সভাপতির দায়িত্ব পদে নিয়ে আসা হয়েছে সৌমেন তিওয়ারিকে। উল্লেখযোগ্য ভাবে, আরামবাগের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেখানের বিধায়ক প্রশান্ত দিগারকে। শ্রীরামপুরের দায়িত্ব পেয়েছেন শশী সিং।।

About Post Author