Home » গলফে সোনালি ইতিহাস গড়লেন প্রণবী

গলফে সোনালি ইতিহাস গড়লেন প্রণবী

Oplus_131072

সময় কলকাতা : ২৪ বছর পর এশিয়ান গেমসে গল্ফে সোনা এল ভারতের। প্রথম সোনা মেয়েদের বিভাগে। শনিবার জাপানের আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসে ভারতের ২৩ বছর বয়সী গল্ফার প্রণবী শরথ উরস মহিলাদের ব্যক্তিগত গল্ফ ইভেন্টে ইতিহাস গড়েন। আগে সর্বশেষ ২০০২ সালের বুসান এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত গল্ফ ইভেন্টে শিব কাপুর ভারতের হয়ে সোনা জিতেছিলেন। সেই হিসেবে গল্ফে ভারতের দীর্ঘ ২৪ বছরের সোনার খরা কাটল। একই সাথে প্রণবী উরস হলেন প্রথম ভারতীয় মেয়ে , যিনি এশিয়ান গেমসের গল্ফে ব্যক্তিগত সোনা জেতার কৃতিত্ব দেখালেন।।

About Post Author