সময় কলকাতা, ৩ অক্টোবর : টানটান উত্তেজনার মধ্যে এশিয়ান গেমস ফাইনালে ক্রিকেটে ভারত পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতল।। এদিন সকালে টসে জিতে ব্যাগ নিয়ে ভারত ভাল শুরু করে। কার্যত শুরু করেছিলেন অভিষেক, শেষ করেন তিলক – শিবম। অভিষেক শর্মার ৬১ এবং শিবম দুবের ২৭ রানের পরে ভারতীয় ইনিংসের শেষ দিকে তিলক বর্মা যখন বিধ্বংসী হয়ে ২২ বলে ৫১রানের অপরাজিত ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছিলেন ৬ উইকেটে ২১১ রানের স্কোরে তখন মনে হয়েছিল একপেশে লড়াই হবে। শুরুতে পাকিস্তানের তিনটি উইকেট ৩৯ রানের মধ্যে পড়ে যাওয়ায় ভারত পাকিস্তান এশিয়ান গেমসের ফাইনাল কার্যত ভারতের দিকে ঝুঁকে পড়েছিল।
অতঃপর ঘুরে দাঁড়াতে শুরু করে পাকিস্তান ভারতের খারাপ বোলিং ও ততোধিক খারাপ ফিল্ডিংয়ের সৌজন্যে। অভিষেকের বলে হাসান নাওয়াজের ক্যাচ যখন বৈভব সূর্যবংশী ফেলেন তখন পাকিস্তানের স্কোর ৫২। হাসান নাওয়াজের সংগ্রহ তখন ৪। হাসান নওয়াজ শেষ পর্যন্ত ৯৬ রানে আউট হন ইনিংসের শেষ বলে। মাঝের পর্বে রবি বিষনোই অত্যন্ত দিশাহীন বোলিং করে পাকিস্তানের হাতে ম্যাচ প্রায় তুলে দিচ্ছিলেন। এর সঙ্গে যোগ হয় ভারতীয়দের খারাপ ফিল্ডিং, হাসান নোয়াজের আরো একটি ক্যাচ ফেলেন ভারতীয়রা । শেষ তিন ওভারে পাকিস্তানের যখন ৫৪ রান দরকার সেই সময় ওয়াশিংটন সুন্দর ও বুমরা পরপর দুটি ওভারে ম্যাচ ভারতীয়দের দিকে টেনে নিয়ে আসেন। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৩ রান যা করা এক কথায় অসম্ভব ছিল। শেষ ওভারে ১৩ রান হয় ফলে ১৯ রানে ভারত ম্যাচ জিতে আরও একটি সোনা এশিয়ান গেমস থেকে অর্জন করলো যা প্রত্যাশিত ছিল। তবে পাকিস্তান ভারতকে ফাইনালে যেভাবে লড়াই দিয়েছে তা সম্ভবত প্রত্যাশিত ছিল না। তবুও মেয়েদের পরে ছেলেদের ক্রিকেট থেকেও সোনা জিতেই ফিরছে ভারত।।


More Stories
গলফে সোনালি ইতিহাস গড়লেন প্রণবী
সোনা জিতলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশকর্মী পারভীন হুডা
৪৪ বছর পরে মেয়েদের হকিতে সোনা জিতল ভারত