Home » ১৭ বছরের ভারতীয় তরুণী কুমকুমের সোনা জয়

১৭ বছরের ভারতীয় তরুণী কুমকুমের সোনা জয়

Oplus_131072

সময় কলকাতা : বয়স মাত্র ১৭ বছর। তাক লাগিয়ে দিলেন মহারাষ্ট্রের মেয়ে কুমকুম মোহদ। তারই সৌজন্যে ২০২৬ এশিয়ান গেমসে শনিবার, তিরন্দাজিতে কৃতিত্ব ভারতের। ১৭ বছর বয়সী কিশোরী তিরন্দাজ কুমকুম মোহোদ মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে হারিয়ে স্বর্ণপদক পেলেন। ফাইনালে ম্যাচটি ৫-৫ স্কোরে টাই হওয়ার পর শুট-অফে গড়ায়। সেখানে কোরিয়ার প্রতিপক্ষ ৮ পয়েন্ট মারলেও, কুমকুম ঠাণ্ডা মাথায় নিখুঁত ‘পারফেক্ট ১০’ স্কোর করে সোনা পেয়েছেন। দলগত বিভাগের সোনার পরে ব্যক্তিগত বিভাগের সোনা জিতে নজির গড়লেন কুমকুম। তিনি জানিয়েছেন তাঁর বরাবরের লক্ষ্য অলিম্পিক গেমস। সোনা জিতে সরাসরি অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেছেন কুমকুম।।

About Post Author