Home » এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের টাইগাররা ইঁদুর, শ্রীলঙ্কার কাছে হার

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের টাইগাররা ইঁদুর, শ্রীলঙ্কার কাছে হার

সময় কলকাতা : হাতি – সিংহ শিকারের আশায় জাপানের আইচি নাগোয়ায় ২০২৬ সালের এশিয়ান গেমস ক্রিকেটে পূর্ণশক্তি  নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশ। তবে তাদের শক্তি খর্ব হতে সময় লাগে নি।বাংলাদেশের টাইগাররা মেয়েদের মতো ছেলেদের বিভাগেও খালি হাতে ফিরছে ইঁদুরে পরিণত হয়ে।  তৃতীয় স্থান নির্ধারণের খেলায় শ্রীলঙ্কার হাতে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা জিতেছে ৬ উইকেটে। প্রথমে কুড়ি ওভারে পাঁচ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান হওয়ার আগে দুটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগার বাহিনী। রানের গতি আর দ্রুত করতে পারেনি তারা। পাল্টা ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইনিংসের ১৫ তম ওভারে ম্যাচ পকেটে পুরে নেয় শ্রীলঙ্কা।

About Post Author