Home » ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ

ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ

Oplus_131072

সময় কলকাতা : ভারতের আতিথিয়তায় মুগ্ধ ব্রাজিল কোচ কার্লো আনচোলত্তি ভারতের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে ভারতের প্রশংসাই করলেন। ভারত ভালো টিম বলেই মন্তব্য তাঁর। বৃহস্পতিবার রাতেই ব্রাজিল কলকাতায় পৌঁছে গিয়েছে প্রীতি ম্যাচ খেলার জন্য। ভারতের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচকে তারা হালকাভাবে নিচ্ছে না তা সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে দিলেন ব্রাজিল কোচ ডন কার্লো। তিনি জানিয়েছেন তারা একটি ভালো ফুটবল কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপহার দিতে চান। ডন কারলো ভারতকে ভালো দল বলার পাশাপাশি বলেছেন ভারতের আক্রমণভাগ যথেষ্ট গতিময়। ভারতকে নিয়ে তাঁরা যথেষ্ট বিশ্লেষণ করেছেন । তিনি এও জানান,অবশ্যই তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তিনি আলাদা করে রায়ান উইলিয়ামসের প্রশংসা করেন। এদিন সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগেই ভারতের কোচ খালিদ জামিলকে বুকে জড়িয়ে ধরেন আনচোলত্তি । ব্রাজিল দলের সাংবাদিক সম্মেলনে কোচ কার্লো আনচোলত্তি ছাড়াও উপস্থিত ছিলেন তারকা ফুটবলার মার্কুইনহোস।।

About Post Author