Home » ৪৪ বছর পরে মেয়েদের হকিতে সোনা জিতল ভারত

৪৪ বছর পরে মেয়েদের হকিতে সোনা জিতল ভারত

Oplus_131072

সময় কলকাতা, ২ অক্টোবর : ইতিহাস নতুন করে গড়তে লাগল প্রায় চার যুগ। ৪৪ বছরের প্রতীক্ষার অবসান,আবার এশিয়ান গেমসের সোনা জিতল ভারতের মেয়েরা।২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের হকি ফাইনালে চীনকে হারিয়ে সোনা জিতেছে ভারত। শুক্রবার ২০২৬ তারিখে জাপানের কিফুর গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় দল শক্তিশালী চীনকে ১-০ গোলে পরাজিত করে দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ান গেমসের হকিতে স্বর্ণপদক পুনরুদ্ধার করেছে।ভারতের হয়ে ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় জয়সূচক একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামি হামারজোতে। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে চীন একটি পেনাল্টি স্ট্রোক পেয়েছিল, কিন্তু ভারতীয় গোলরক্ষক ও প্রাক্তন অধিনায়ক সবিতা পুনিয়া দুর্দান্তভাবে সেটি সেভ করে ভারতের লিড ধরে রাখেন। এই স্বর্ণপদক জয়ের সাথে সাথেই ভারতীয় মহিলা হকি দল ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা মান অর্জন করল।।

About Post Author