বৃহস্পতিবার ফের ভারত পাকিস্তানের লড়াই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন নীরজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম।
বুধবার টোকিওয় প্রথম থ্রোয়েই তাঁর জ্যাভলিন ৮৪.৮৫ মিটারের দূরত্ব অতিক্রম করে। আর তার সঙ্গে সঙ্গে ফাইনালে প্রবেশ করলেন গত বারের বিশ্বজয়ী নীরজ চোপড়া। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়াও ফাইনালে উঠেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।
অন্যদিকে, পাকিস্তানের আরশাদ নাদিম প্রথম দু’টি থ্রোয়ে মাত্র ৭৬.৯৯ এবং ৭৪.১৪ মিটার ছুড়ে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। অস্ত্রোপচার করানোর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নাদিম। প্রথম দু’টি চেষ্টায় প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। প্রথম চেষ্টা ৭৬.৯৯ মিটার এবং দ্বিতীয় চেষ্টায় ৭৪.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় তথা শেষ চেষ্টায় ফাইনালের টিকিট পেয়ে যান নাদিম।
নীরজ বলছেন, “প্রথম রাউন্ডে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে দারুণ লাগছে। এখন আমাকে তরতাজা থাকতে হবে। আরও মনোযোগ দিতে হবে। ফাইনালের জন্য প্রস্তুত রয়েছি।”
এভারতের অন্য প্রতিযোগীদের মধ্যে ফাইনালে উঠেছেন সচিনও। যোগ্যতা অর্জন পর্বে সচিন সর্বোচ্চ ৮৩.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন। গ্রুপ ‘এ’-তে তিনি শেষ করেন ষষ্ঠ স্থানে। সব মিলিয়ে সচিন ১০ নম্বরে শেষ করে ফাইনালে জায়গা করে নিয়েছেন।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে