বাংলাদেশ ম্যাচ ছিল ভারতের কাছে কার্যত সেমিফাইনাল। কিন্তু এই ম্যাচেও ব্যাটিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ধারা অব্যাহত রাখলেন গৌতম গম্ভীর। সঞ্জু স্যামসনকে ৮ নম্বরে ব্যাট করতে নামালেন। তিন নম্বরে তিলক ভার্মা বা সূর্যকুমার যাদবের বদলে শিবম দুবেকে নামিয়ে দিলেন গম্ভীর। কেন নামালেন, কেউ জানেন না। ক্রিকেট পণ্ডিতরাও অবাক হলেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সিদ্ধান্তে। এশিয়া কাপে ব্যাট করার খুব একটা সুযোগ পাননি শিবম। কিন্ত ২ রানে আউট হলেন শিবম।
শিবম দুবেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে পাঠানো পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের ভাল বাঁহাতি স্পিনার এবং লেগ স্পিনার রয়েছে। শিবম স্পিন ভাল খেলে। ওদের সামলানোর জন্য শিবমকেই সঠিক ব্যক্তি মনে করেছিলাম আমরা। সেই পরিকল্পনা থেকেই ওকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা হয়েছে। আমরা চেয়েছিলাম, সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে নামুক শিবম। ঠিক সেটাই হয়েছে। একদম আমাদের পরিকল্পনা মতো। বাংলাদেশের বিরুদ্ধে শিবম রান পেল না ঠিকই। তবে আমরা পরের ম্যাচেও চেষ্টা করব।’’
গত রবিবার ভারত-পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে।
সূত্রের খবর, এই সেলিব্রেশন নিয়েই আইসিসির কাছে ইমেল করেছে ভারতীয় বোর্ড। তবে আইসিসির তরফে এখনও কোনও ইমেল পাওয়ার কথা ঘোষণা করা হয়নি।


More Stories
মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে
ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?