শুভমন গিলের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলবে ভারত। এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে জায়গা হলো না বাংলার অভিমন্যু ঈশ্বরণের। বাদ পড়েছেন করুন নায়ার, আকাশদীপও। ইরানি ট্রফিতে খেলবেন বঙ্গ পেসার।
তবে আকাশদীপকে কেন সুযোগ দেওয়া হল না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে চোট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি আকাশদীপ। ফলে বুমরাহ, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণই থাকছেন পেস বিভাগে। পন্থ চোটের জন্য খেলতে পারবেন না ফলে প্রথম কিপার ধ্রুব জুরেল, পরিবর্ত হিসেবে থাকছেন নায়ারণ জগদীশন।
দলে রাখা হল না করুন নায়ার থেকে ঈশ্বরণকে। এর আগে একাধিক সিরিজে ঈশ্বরণকে দলে রাখা হলেও প্রথম একাদশে সুযোগ পাননি, এবার স্কোয়াডেও রাখা হল না ঈশ্বরণকে।
ঈশ্বরণের না থাকা নিয়ে আগরকরের যুক্তি, “বিদেশে গেলে তৃতীয় ওপেনার দরকার হয়। ফলে ১৬-১৭ জনের স্কোয়াড বাছা হয়। এখানে তৃতীয় ওপেনার দরকার নেই। যদি কেউ চোট পায় ঈশ্বরণকে দ্রুত দলের সঙ্গে যুক্ত করা হবে। ঈশ্বরণের পরিবর্তে অক্ষর পটেলের মতো স্পিনার-অলরাউন্ডার নিয়েছি। তা ছাড়া কেএল রাহুল আর যশস্বী তো ওপেনিংয়ে খারাপ খেলেনি। আগামীদিনে প্রয়োজন হলে অভিমন্যুর কথা ভাবা হবে। করুণের থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় টেস্ট দল- শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে