বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে অভিযান শুরু করলো হরপনপ্রীত কাউরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু প্রথম ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি, এর ফলে খেলা হয় ৪৭ ওভারের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাত্তু। মেঘলা আবহাওয়ায় তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল না। গুয়াহাটির ২২ গজে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন ভারতীয় ব্যাটারেরা। ওপেনার স্মৃতি মন্ধানা (৮) খারাপ শট খেলে আউট হয়ে যান চতুর্থ ওভারেই। দ্বিতীয় উইকেটে অন্য ওপেনার প্রীতিকা রাওয়াল এবং তিন নম্বরে নামা হারলিন পরিস্থিতি সামাল দেন।
জেমাইমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত বড় রান করতে ব্যর্থ হলেন। অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরি এবং তাদের শতরানের পার্টনারশিপের সুবাদে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ২৬৯/৮। প্রত্যাশা মতো খেলতে পারলেন না ভারতীয় মহিলা দলের ব্যাটারেরা।
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ২১১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে কিন্তু ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক