পুরন্দর চক্রবর্তী , সময় কলকাতা : কোথায় গেলেন তৃণমূলের নবীন নেতা-নেত্রীরা?সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হল। উড়ে এল ডিম, কিল ঘুষি কিছুই বাদ রইল না। উড়ে এল ইঁট। মাথায় হেলমেট না থাকলে গুরুতর আহত হতে পারতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্ধার করে নিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। নিয়ে যাওয়া হল হাসপাতালে। আক্রান্ত অভিষেককে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়,তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়। এলেন শোভন -ডেরেক। হাসপাতালে হোক বা বিবৃতিতে -বিজেপিকে আক্রমণ করতে দেখা গেল শুধুমাত্র প্রবীণ তৃণমূল নেতাদের। সে অর্থে দেখা মেলে নি নবীন প্রজন্ম হিসেবে পরিচিত কোনও তৃণমূল নেতাদের। এত বড় রাজনৈতিক ঘটনার মধ্যে কার্যত তাঁরা উধাও, নিখোঁজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে ঘনিষ্ঠ নেতাদের। এলেন, দেখলেন বা সরব হলেন ডেরেক ওব্রায়েন, শোভন চট্টোপাধ্যায়, মালা রায় ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ অভিজ্ঞ ও প্রবীণ তৃণমূল নেতাদের। খোঁজ মিলল না সায়নী -অরূপদের। দুর্দিনে, দুঃসময়ে ছিলেন যেন প্রবীণ তৃণমূল নেতা -নেত্রীরা ।
অভিষেককে নিগ্রহ : নিখোঁজ অভিষেক-পন্থী তরুণরা , ময়দানে প্রবীণ নেতা-নেত্রীরা
Oplus_131072


More Stories
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
কাকলি ঘোষ দস্তিদার কেন বিস্ফোরক? তাঁর বক্তব্যে কোন ইঙ্গিত?