Home » তিনজনের শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের লিড ভারতের

তিনজনের শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের লিড ভারতের

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের  প্রথম ইনিংসেই চালকের আসনে ভারত। ক্যারিবিয়ানদের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ৪৪৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। ভারত এগিয়ে রয়েছে ২৮৬ রানে। কেএল রাহুলের সঙ্গে শতরান করলেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা।

করলেন রাহুল। পূর্ণ করে  শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে করলেন। সম্ভবত নিজের শিশুকন্যাকে উৎসর্গ করে এই সেলিব্রেশন। কয়েক মাস আগেই কন্যা সন্তানের পিতা হয়েছেন রাহুল। তাই দেশের মাটিতে  দ্বিতীয় টেস্ট শতরান করে কন্যার জন্যই সেলিব্রেশন করলেন রাহুল।

সব মিলিয়ে টেস্টে ১১ নম্বর শতরান করলেন রাহু। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি।

১৯০ বলে সেঞ্চুরি হাঁকান তারকা ব্যাটার। ১২টি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন রাহুল। শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন। দিনের শেষে বলে যান, “এটা আমার মেয়ের জন্য।” চলতি বছরের মার্চ মাসে রাহুল ও আথিয়া শেট্টির কন্যাসন্তানের জন্য হয়। খুদে ইভারার জন্য অভিনব সেলিব্রেশন রাহুলের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে শতরান করলেন ধ্রুব জুরেল। অর্ধশতরান এবং শতরান পূর্ণ করার পর তাঁর সেলিব্রেশনের স্টাইল নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। এই প্রসঙ্গে জুরেল বলেন, ‘‘পঞ্চাশ করার পর বাবাকে উৎসর্গ করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। আর শতরানটা উৎসর্গ করেছি ভারতীয় সেনাকে।’’

শতরান করেছেন রবীন্দ্র জাদেজাও। লাল বলের ক্রিকেটে ৬টি বা তার বেশি টেস্ট সেঞ্চুরি ও ৩০০টি উইকেট পাওয়া ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠস্থানে আছে জাদেজার নাম।দ্বিতীয় দিনের শেষে জাদেজা ১০৪ রানে অপরাজিত আছেন।

About Post Author