বুধবার শিল্ডের প্রথম ম্যাচে শ্রনিধি ডেকানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। তার আগের দিন সাংবাদিক সম্মলনে উপস্থিত হয়ে ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ বলেন, “আমি জানি এটা ঐতিহাসিক টুর্নামেন্ট। ইস্টবেঙ্গল ২৯ বার আইএফএ শিল্ডে জিতেছে। আমরা পুরো দল নিয়েই আইএফএ শিল্ডে খেলব। ডুরান্ড কাপের পর খুব ভাল ভাবে প্রস্তুতি নিয়েছি। আইএফএ শিল্ডের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”
বিনো জর্জ শিল্ড প্রসঙ্গে বলেন,”দল কোনও ইনজুরি নেই। আমি আশা করছি আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচ থেকে সব বিদেশিরা থাকবে।আমরা খুব খুশি তিন বছর এই টুর্নামেন্ট ফিরছি। ইস্টবেঙ্গল ২৯ বার জিতেছে এই খেতাব। আমরা পুরো স্কোয়াড নিয়ে নামছি।। ডুরান্ড কাপের পর আমরা বিরতি নিয়েছিলাম। আমরা আবার অনুশীলন শুরু করেছি দুই সপ্তাহ।”
একইসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের কাছে সুপার কাপের প্রস্তুতির মঞ্চ।।আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। তরুণদের সুযোগ দেওয়া। সঙ্গে বাকিদের দেখে নেওয়া। আমাদের দলে হেড কোচ অস্কার, ম্যানেজমেন্ট আমাকে যে ভূমিকায় রাখবে সেটা পালন করব।”তবে ফাইনালের ডার্বি নিয়ে এখন থেকে ভাবতে নারাজ বিনো জর্জ।।
ফুটবলার রশিদ বলেন, “ডায়মন্ড ম্যাচ অতীত, আমরা সামনের দিকে তাকাতে চাই। আমাদের কাছে দারুন একটা সুযোগ এই টুর্নামেন্টে এ খেলা আশা করি ফাইনাল খেলব ও ট্রফি পাব।।”
আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচের আগে হিরোশি ইবুসুকিকে আনার চেষ্টা করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। জাপানী ফুটবলার এলে শিল্ডে শক্তি আরও বাড়বে লাল হলুদের।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে